২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কোলারি পর্তুগালের সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন

পর্তুগাল কোচ লুই ফিলিপ স্কোলারি ২০০৮ সাল পর্যন্ত পর্তুগালের জাতীয় কোচ হিসেবে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 12:41 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

ব্রাজিলীয় বংশোদ্ভূত পর্তুগাল কোচ স্কোলারির নেতৃত্বে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে পর্তুগাল চতুর্থ স্থান দখল করে। ইংল্যান্ডকে হারিয়ে ৪০ বছরের মধ্যে এটাই তাদের সবচেয়ে ভাল পারফরম্যাান্স, খবর সংবাদ সংস্থার।

স্কোলারি ব্রাজিলের কোচ হিসেবে দ্বিতীয়বারের মত ব্রাজিলে যোগ দেবেন এমন জল্পনা-কল্পনা থাকা সত্বেও তিনি পর্তুগালের সাথে দুই বছরের জন্য নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন।

স্কোলারি যিনি এপ্রিলে ইংল্যান্ডে যোগ দেবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, তিনি ২০০৮ সালের ইউরোপিয়ান চাম্পিয়নশীপে পর্তুগালের দায়িত্বে থাকবেন।

৫৭ বছর বয়স্ক স্কোলারির পর্তুগালের সাথে চুক্তি ৩১ জুলাই শেষ হয়ে যাবার কথা ছিল।

ব্রাজিলীয়ান ফুটবল ফেডারেশনের মুখপাত্র স্কোলারিকে আবার ব্রাজিলের দায়িত্ব নিতে বলেছিলেন। ২০০২ সালের বিশ্বকাপে স্কোলারির নেতৃত্বে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল।

২০০২ সালের ডিসেম্বরে পর্তুগালের সাথে চুক্তি হবার আগে স্কোলারি তার পরিবারসহ ইংল্যান্ডে বসবাস করতেন।