২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের স্পন্সর এমটিএন
দক্ষিণ আফ্রিকান মোবাইল টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান এমটিএন’এর একজন শীর্ষ কর্মকর্তা জানান, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবল আসরে প্রথম আফ্রিকান স্পন্সর হওয়ার জন্য ফিফা’র ৬৫ মিলিয়ন ডলার দিয়েছে এমটিএন।
এমটিএন’এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহি পুথুমা বলেন, “২০১০ সালের ফিফা বিশ্বকাপ আসরের স্পন্সরশীপ চুক্তি করেছে এমটিএন। প্রতিষ্ঠানটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে মোবাইল সেবা পৌঁছে দিতে সর্বদা নিয়োজিত রয়েছে।”
তিনি আরও বলেন, “বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট যা বসতে যাচ্ছে আফ্রিকায়।”
এদিকে ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটার এমটিএন প্রতিষ্ঠানকে এক পত্রের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ফিফা বিশ্বকাপ ফুটবল আসরে প্রথম আফ্রিকান স্পন্সর হওয়ার কারণে ইতিহাস রচনা করলো এমটিএন।”
