ইটালির নতুন কোচ ডোনাডোনি
সাবেক আন্তর্জাতিক তারকা ফুটবলার রর্বাতো ডোনাডোনিকে ইটালি জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। ইটালিয়ান ফুটবল ফেডারেশন এই তথ্য জানায়।
৪৩ বছর বয়স্ক ডোনাডোনি ইটালিয়ান ক্লাব এসি মিলানের পক্ষে খেলতেন। এ বছরের ফেব্র“য়ারি মাস পর্যস্ত তিনি লিভরনো ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ইটালির বিশ্বকাপ জয়ী দলের কোচ মার্সেলো লিপ্পি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আজ্জুরিদের ফুটবল কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয় রর্বাতো ডোনাডোনিকে।
১৯৮০ সালের দিকে ইটালিয়ান সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম ডোনাডোনি ৬৩ টি ম্যাচে অধিনায়কত্ব করে জয় পান। তিনি ইটালির পক্ষে গোল করেছেন চার গোল।
১৯৯০ সালের বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান অধিকারী ইটালি দলের সদস্য ছিলেন ডোনাডোনি। তাছাড়া ১৯৯০ সালের বিশ্বকাপ আসরেও অংশ নেন এই প্রতিভাবান ইটালিয়ান।
খেলা ছেড়ে দেওয়ার ২০০১--০২ সালে সর্বপ্রথম তিনি লেসো ক্লাবে কোচিংয়ের দায়িত্ব নেন।
