২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উয়েফার নতুন সদস্য সার্বিয়া

সার্বিয়া ও মন্টেনেগ্রো দেশ দু’টি আলাদা হওয়ার পর ইউরোপীয় ফুটবল পরিচালনা সংস্থা ‘উয়েফা’ সার্বিয়াকে তাদের সদস্য হিসেবে গ্রহণ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 01:50 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

মন্টেনেগ্রো স্বাধীনতা ঘোষণা দেওয়ার কারণে এই সেপ্টেম্বর মাসে ইউরো ২০০৮ আসরের বাছাই পর্বে খেলায় সার্বিয়া এককভাবে অংশ গ্রহণ করবে। বার্লিনে উয়েফা’র নির্বাহি কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

১৬ আগস্ট প্রাগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচের মাধ্যমে প্রথমবার সার্বিয়া দল এককভাবে মাঠে নামবে।

২ সেপ্টেম্বর বেলগ্রেডে আজারবাইজানের বিরুদ্ধে প্রথম ইউরো ২০০৮ টুর্নামেন্টের বাছাই পর্বের ম্যাচ খেলবে সার্বিয়া। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

এ বছরের ২১ মে মন্টেনেগ্রোর জনগণ ভোটের মাধ্যমে স্বাধীনতা চাওয়ার পর ৫ জুন দেশ দু’টি আলাদা হয়ে যায়।

জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলে সার্বিয়া ও মন্টেনেগ্রো যৌথভাবে অংশ গ্রহণ করে।