পোলিশ জাতীয় দলের দায়িত্ব নিলেন বেনহ্যাকার
পাওয়েল জ্যানাসকে কোচের পদ থেকে অপসারণের পর অভিজ্ঞ কোচ লিও বেনহ্যাকারকে পোলিশ জাতীয় দলের কোচের দায়িত্ব দিয়েছে পোল্যান্ড ফুটবল এসোসিয়েশন (পিজেডপিএন)।
৬৪ বছর বয়সী ডাচম্যান বেনহ্যাকার হচ্ছেন পোল্যান্ড জাতীয় দলের প্রথম কোচ যিনি পোলিশ নন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ আসরের প্রথম রাউন্ড থেকে পোলিশ দল বাদ পড়ার পর জ্যানাসকে কোচের পদ থেকে অপসারণ করা হয়।
বেনহ্যাকারকে পোলিশ জাতীয় দলের দায়িত্ব দেওয়ার পর পিজেডপিএন’এর প্রধান মাইকেল লিস্টকিউইচ বলেন, “একজন সম্মনিত এবং সফল কোচকে পোলিশ জাতীয় দলের দায়িত্ব অর্পণ করতে পেরে আমি আনন্দিন।”
তিনি আরও বলেন, “আমি মনেকরি বেনহ্যাকার পোলিশ ফুটবলের মান উন্নত করতে সমর্থ হবেন এবং তার নেতৃত্বে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ আসরে প্রথমবারের মত শিরোপা অর্জন করতে সমর্থ হবে পোল্যান্ড।” খবর বিভিন্ন বার্তাসংস্থার।
নেদারল্যান্ড, সৌদি আরব, রিয়াল মাদ্রিদ ও এজাক্স এমস্টেরডার্ম দলের কোচের দায়িত্বপালনকারী বেনহ্যাকারের দিক--নির্দেশনায় ক্যারিবীয় দল ত্রিনিদাদ ও টোবাগো প্রথমবারের মত জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে অংশ নেয়।
