২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানি দলের কোচের দায়িত্ব স্বেচ্ছায় ছেড়ে দিলেন ক্লিন্সম্যান

জার্মানি জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুর্গেন ক্লিন্সম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 10:35 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

জার্মান ফুটবল ফেডারেশন (জিএফএফ)’এর সহ--সভাপতি জেরার্ড মায়ের--ভরফেল্ডার বলেন, “আমি ক্লিন্সম্যানের এই সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করছি। তবে আমরা তার পদত্যাগ পত্র গ্রহণ করেছি।”

জার্মানি জাতীয় দলের দায়িত্ব নেবেন সহকারী কোচ জোয়াচিম লোউইও। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

বিশ্বকাপ ফুটবল আসরে তৃতীয় স্থান দখল করার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোনিয়ায় বসবাসকারী ক্লিন্সম্যানকে দলের দায়িত্ব চালিয়ে যাওয়ার পরামর্শ দেন জার্মান ফুটবল শীর্ষ কর্মকর্তারা।

ডর্টমুন্ডে ইটালির কাছে বিশ্বকাপের সেমি ফাইনাল ম্যাচে পরাজিত হওয়ার পর ক্লিন্সম্যান জানান, ২০০৮ সালের ইউরো আসরে জার্মান দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি তার স্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।