২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না স্মিথ

ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে দলের সাথে যেতে পারছেন না প্রোটিয়াস দলনায়ক গ্রায়েম স্মিথ। প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দিবেন অ্যাশওয়েল প্রিন্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 10:27 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

কাইসনাতে অনুশীলনের সময় স্মিথ ডান পায়ের গোড়ালিতে আঘাত পান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

এক্স--রে প্রতিবেদন হাতে পাওয়ার পর দক্ষিণ আফ্রিকা দলের ফিজিওথেরাপিস্ট শেন জ্যাবা জানান, স্মিথের ডান পায়ের গোড়ালির দু’টি টিশু বিচ্ছিন্ন হয়ে গেছে।

জ্যাবার আরও জানান, গোড়ালি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আবারও স্মিথের এক্স--রে করানো হবে এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা হবে।

দক্ষিণ আফ্রিকা দল নির্বাচকমন্ডলির আহবায়ক হারুন লরগাট বলেন, “শ্রীলঙ্কা সফরে ওয়ান ডে সিরিজসহ দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দিবেন অ্যাশওয়েল প্রিন্স।”