পাকিস্তানের কাছে বিশ্ব একাদশ ছয় উইকেটে পরাজিত
পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক ও শহীদ আফ্রিদির দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে ওভালে চ্যারিটি ম্যাচে বিশ্ব্ একাদশকে ছয় উইকেটে পরাজিত করেছে পাকিস্তান।
বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে টুয়েন্টি--টুয়েন্টি ম্যাচের নির্ধারিত ২০ ওভার থেকে কমিয়ে ১০ ওভারে খেলাটি অনুষ্ঠিত হয়। ২০, ০০০ দর্শকের উপস্থিতিতে স্টেডিয়ামটি কানায় কানায় ভরে যায়।
ম্যাচটি থেকে অর্জিত ২৫০, ০০০ পাউন্ড গত বছর অক্টোবর মাসে পাকিস্তানে ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য গঠিত তহবিলে দেওয়া হবে।
ম্যাচে পাকিস্তানি ব্যাটসম্যান আফ্রিদির ব্যাটিং তোপের মুখে পড়ে বিশ্ব একাদশের বোলাররা। তিনি প্রথম চার বলে ২২ রান সংগ্রহ করেন। আফ্রিদি ৪১ রান করেন।
ইনজামাম ১৭ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। বিশ্ব একাদশের ১২৩/১ স্কোর তাড়া করে ম্যাচের চূড়ান্ত ওভারে পাকিস্তান ১২৪ রান সংগ্রহ করতে সমর্থ হয়।
ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা ভারতীয় মাস্টার--ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ৫০ রান করে অপরাজিত ছিলেন। মহেন্দ্র সিং ধোনি ১৩ বলে ৩৫ রান করেন। ব্রায়ান লারা ৫২ রান করেন। কাঁধের ইনজুরি কাটিয়ে এই প্রথম মাঠে নামলেন শচীন।
পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার, রানা নাভেদ উল রানা এবং মোহাম্মদ আসিফ এই ম্যাচে অংশ নেননি। ইংল্যান্ড সফরে ইনজুরির কারণে পাকিস্তান দলের সাথে নেই শোয়েব আখতার ও রানা নাভেদ।
লর্ডসে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
