২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বকালের সেরা বিশ্বকাপ আসর আয়োজন করেছে জার্মানি: কফি আনান

জার্মানি সর্বকালের সেরা বিশ্বকাপ আয়োজন করতে সমর্থ হয়েছে বলে মতামত ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব কফি আনান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2006, 10:17 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বার্লিনে বেরটেলসম্যান দাতব্য ফাউন্ডেশনে বক্তব্য দেওয়ার সময় কফি আনান জানান, বিশ্বকাপ ফুটবলের মত একইভাবে যদি দেশগুলো মানবতাবাদী দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে তাহলে বিশ্ববাসী অধিকতর সুখী থাকবে।

তিনি আরও বলেন, “ফুটবলই হচ্ছে একমাত্র ক্রীড়া যা বিশ্বব্যাপী খেলা হয়। ফুটবল খেলায় রয়েছে এমন এক ধরনের উদ্দামতা যার প্রতি সকল জাতি ও ধর্মের মানুষের আগ্রহ রয়েছে।”

বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা’র সাথে জাতিসংঘের তুলনা করে তিনি বলেন, “ফিফা’র সদস্য সংখ্যা ২০৭ টি। জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯২ টি। তাই আমরা বলতে পারি ফুটবলের জনপ্রিয়তা আমাদের চাইতে বেশি।”

রোববার ইটালি ও ফ্রান্সের মধ্যেকার ফাইনাল ম্যাচের মাধ্যমে ২০০৬ সালের বিশ্বকাপ আসরের সমাপ্তি হয়। ইটালি চতুর্থবারের মত শিরোপা জয় করে। এ সময় জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের সাথে কফি আনান গ্যালারিতে খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন।