২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা চতুর্থবার উইম্বল্ডন শিরোপা জয় করলো রজার ফেদেরার

বিশ্ব টেনিসের শীর্ষ র‌্যাঙ্কিং রজার ফেদেরার উইম্বল্ডন টেনিসের পুরুষ এককে ১৭০ মিনিট স্থায়ী তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ফাইনালে রাফায়েল নাদালকে ৬ -- ০, ৭ -- ৬, ৬ -- ৭, ৬ -- ৩ সেটে হারিয়ে টানা চতুর্থবারের মতো শিরাপা জিতে নিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 12:40 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

প্রথম দুই সেটে টানা জয় ছিনিয়ে নিলেও তৃতীয় সেটে ফেদারার নাদালের কাছে হেরে যান। ফলে খেলা চতুর্থ সেটে গড়ায়। শেষ সেটে নাদাল তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হলে ফেদারার ৬-৩ গেমে সহজেই সেটটি জিতে টানা ৪র্থ বারের মতো শিরোপা জয়ের স্বাদ নেন।

উইম্বল্ডন টেনিসের পুরুষ একক ফাইনালের আগে এই দুজন টেনিস খেলোয়ার চারবার মুখোমুখি হয় এবং সবকটি খেলাতেই রজার ফেদারার পরাজিত হন।