২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ জনের ‘অল স্টার স্কোয়াড’ ঘোষণা করেছে ফিফা

বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ’র (ফিফা) ‘টেকনিক্যাল স্টাডি গ্র“প’ অনন্যসাধারণ নৈপুণ্যের ভিত্তিতে এবারের বিশ্বকাপ আসরের ২৩ জন ফুটবলারকে নিয়ে ‘অল স্টার স্কোয়াড’ ঘোষনা করেছে। আর এই ২৩ জনের মধ্যে এবারের ফাইনালিস্ট ইতালির সাতজন এবং ফ্রান্সের চারজন ফুটবলার রয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

স্কোয়াডে ইতালির বিশ্বসেরা গোলরক্ষক বুফান এর পাশাপাশি জার্মান ও পর্তুগীজ গোলরক্ষক জেন্স লেহম্যান এবং রিকার্ডো তাদের তুখোড় পারফরমেন্সগুণে স্থান করে নিয়েছেন।

নির্বাচিত সাত ডিফেন্ডারের মধ্যে রয়েছেন ইতালির অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো এবং গিয়ানলুকা জ্যামব্রোত্তা। এছাড়া রয়েছেন আর্জেন্টাইন রবার্টো আয়ালা, ইংলিশ জন টেরি, ফরাসি লিলিয়েন থুরাম, জার্মানির ফিলিপ লাম এবং পর্তুগীজ ডিফেন্ডার রিকার্ডো কারভালহো।

নির্বাচিত ৮ মিডফিল্ডার হলেন: জে রবার্টো (ব্রাজিল), প্যাট্রিক ভিয়েরা, জিনেদিনে জিদান (ফ্রান্স), মাইকেল বালাক (জার্মানি), এ্যান্ড্রিয়া পিরলো, গিন্নারো গাট্টুসো (ইতালি), লুইস ফিগো এবং মানিশ (পর্তুগাল)।

অল স্টার স্কোয়াডের পাঁচ ফরোয়ার্ড হলেন: আর্জেন্টাইন হার্নান ক্রেসপো, ফরাসি থিয়েরি অঁরি, জার্মান মিরোস্লাভ ক্লোসা, এবং ইতালিয়ান ফ্রান্সেসকো টট্টি ও লুকা টনি।