২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড করলো শ্রীলংকা

সনৎ জয়সুরিয়া এবং তিলকরতেœ দিলশানের ব্যাটিং তান্ডবে হল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে শ্রীলংকা ৪৪৩ রান সংগ্রহ করে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইতিহাস গড়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 10:24 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

এই রানের মধ্যে দিয়ে শ্রীলংকা এবছর মার্চে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া ৪৩৮ রানের সর্বোচ্চ স্কোরকে অতিক্রম করে গেল।

জয়াসুরিয়া তার ঝড়োগতির ব্যাটিংয়ে মাত্র ১০৪ বল খেলে ১৫৭ রান করেন। সতীর্থ তিলকরতেœ দিলশানও ৭৯ বলে অপরাজিত ১১৭ রান করলে শ্রীলংকা বিশ্ব ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের এই রেকর্ড  গড়ে।

এই বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে হল্যান্ড শেষ খবর পাওয়া পর্যন্ত সাতাশ দশমিক তিন ওভারে পাঁচ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে।