২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে ও বেনিয়া সফরের জন্যে ১৫ সদস্যের ক্রিকেট স্কোয়াড ঘোষণা: নতুন মুখ ফরহাদ, শাকিব

অলরাউন্ডার ফরহাদ রেজা ও শাকিব আল হাসান আসন্ন কেনিয়া ও জিম্বাবুয়ে সফরে জাতীয় দলে প্রথমবারের মতো ঠাঁই করে নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার ১৫ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 09:28 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ফরহাদ ও শাকিব উভয়ে জাতীয় দলে খেলার যোগ্যতা প্রমান করেছেন এবং তারা জাতীয় দলে ডাক পেয়েছেন। তাছাড়া, উভয়ে বয়সভিত্তিক টুর্নামেন্ট ও বাংলাদেশ এ দলের হয়ে ভালো পারফরমেন্স দেখিয়েছেন।

১৯ জনের প্রাথমিক দল থেকে তাপস কুমার, মানজারুল ইসলাম রানা, আব্দুর রাজ্জাক রাজ ও তুষার ইমরান বাদ পড়েছেন।

রাজ ও তুষারের জায়গায় স্থালাভিত্তিক ফরহাদ ও শাকিব। রাজ ও তুষার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজে একদিনের স্কোয়াডে ছিলেন।

ফরহাদ ও শাকিব বর্তমানে বাংলাদেশ এ দলের সাথে জিম্বাবুয়ে সফরে আছেন। জিম্বাবুয়ের উদ্দেশ্য মঙ্গলবার মুশফিকুর রহিম দেশ ছাড়বেন এবং ্এ দলের সাথে যোগ দেবেন।

বাংলাদেশ কেনিয়ার সাথে তিনটি ও জিম্বাবুয়ের সাথে পাচটি ওয়ান ডে ম্যাচ খেলবে।

বাংলাদেশ স্কোয়াড: হাবিবুল বাশার (অধিনায়ক), খালেদ মাসুদ (সহ অধি), শাহরিয়ার নাফিস আহমেদ, জাভেদ ওমর, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, মোহাম্মদ রফিক, অলোক কাপালি,  ফরহাদ রেজা, শাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্তজা, সৈয়দ রাসেল এবং শাহাদত হোসেন রাজিব।