২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়

কিংস্টোনের সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচ ৪৯ রানে জিতে সফরকারী ভারত ৩৫ বছরের মধ্যে প্রথমবার ক্যারিবীয় মাটিতে সিরিজ জয় করলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 11:27 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

জয়ের জন্য স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ২৬৯ রান। কিন্তু ভারতীয় স্পিনার অনীল কুম্বলে বিধ্বংসি বোলিংয়ের সামনে ভেঙ্গে পরে উইন্ডিজ ব্যাটিং লাইন--আপ। তিনি ২২ দশমিক ৪ ওভার বোলিং করে ৭৮ রানের বিনিময়ে ছয় উইকেট তুলে নেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ক্যারিবীয় ব্যাটসম্যান রামনরেশ সারওয়ান ও দিনেশ রামদিনের হাফ--সেঞ্চুরি করার পরও পরাজয় এড়াতে পারেনি স্বাগতিকরা।

ভারত ১৯৭১ সালের পর ক্যারিবীয় অঞ্চলে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪২ টি টেস্ট খেললেও ভারতের এটি চতুর্থ বিজয়।

সার্বিনা পার্কে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই চাপের মুখে পরে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল ভারতীয় ফাস্ট বোলার শ্রীশান্তের বলে ভিভিএস লক্ষণের হাতে ক্যাচ তুলে দেন।

মধ্যাহ্ন বিরতির পরে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রায়ান লারা ও ডেরেন গঙ্গা কিছুটা দৃঢ়তা দেখালেও শ্রীশান্তের একটি ইয়র্কার বলে ব্যক্তিগত ১৬ রানের মাথায় আউট হয়ে যান গঙ্গা এবং মুনেফ পাটেলের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়ানে ফেরেন লারা।

সারওয়ান ও ডোয়াইন ব্রাভো পঞ্চম উইকেট জুটিতে ৭০ রান যোগ করেন। সারওয়ান ৫১ রান করার পর শ্রীশান্তের বলেই দ্রাবিড়ের হাতে ক্যাচ তুলে দেন। এই ওভারে আউট হয়ে যান ব্রাভো।

ইনিংসের শেষ দিকে ক্যারিবীয় লোয়ার--অর্ডার ব্যাটসম্যান রামদিন ও টেইলর ভারতীয় বোলারদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। কিন্তু টেইলর ব্যক্তিগত ২০ রানে আউট হয়ে যাওয়ার পর টেস্ট ড্র করার স্বপ্নও শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের।

রামদিন ৬২ রানে অপরাজিত ছিলেন।

দিনের শুরুতে ভারত ছয় উইকেট ১২৮ রান নিয়ে খেলতে নেমে ১৭১ রানেই গুটিয়ে যায়। ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় ৬২ রান করেন।

ক্যাবিরীয় ফাস্ট বোলার কলিংউড ৪৮ রানের বিনিময়ে তুলে নেন পাঁচটি উইকেট।