২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেন দলের খেলোয়াড়দের আট লাখ ডলার প্রাপ্য

বিশ্বকাপ ফুটবল আসরের কোয়ার্টার--ফাইনালে ওঠার জন্য ইউক্রেনের খেলোয়াড়রা আট লাখ ডলার বোনাস পাবে। কঠোর পরিশ্রমকারীকে সবসময়ই পুরস্কৃত করা হয় বলে মন্তব্য করেছে ইউক্রেনের কোচ ওলেগ ব্লাখিন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 01:49 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

ব্লাখিন বলেন, “আপনারা কি মনে করেন তারা শুধু ধন্যবাদ পাওয়ার জন্যই খেলেছিল। ভাল কাজের জন্য সকলেই অর্থ আশা করে। খেলোয়াড়রা যদি খারাপ খেলতো তাহলে তারা এক পয়সাও পাওয়ার দাবি করতে পারতো না।”

বিশ্বকাপ আসরের নবাগত দল ইউক্রেন শুক্রবার কোয়ার্টার--ফাইনাল ম্যাচে তিনবারের বিশ্বকাপ শিরোপা জয়ী ইটালির মুখোমুখি হবে।

নক--আউট পর্ব থেকে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে ইউক্রেনের খেলোয়াড়দের বোনাস দেওয়ার কথা বিশ্বকাপের আগে বলেছিল সে দেশের ফুটবল পরিচালনা পর্ষদ।

ব্লাখিন বলেন, “ছেলেরা জাতীয় সম্মানের জন্য খেলে। এটাও একধরনের কাজ। আমি ছেলেদের বলেছি, এই দলের খেলোয়াড়রা প্রথমত আত্মসম্মানের জন্য খেলে। টাকার জন্য নয়।