২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের বিশ্বকাপ দলকে প্রেসিডেন্টের অভিনন্দন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ায় ইউক্রেইনের শহরে শহরে এখন উৎসবের আমেজ। দেশটির প্রেসিডেন্ট ভিক্টর যুসচেনকো দলের কোচ ওলগ ব্লখিনকে টেলিফোনে অভিনন্দন জানান। কোয়ার্টার ফাইনালে দলের সঙ্গে থেকে সমর্থন জানানোর জন্য তিনি জার্মানি সফর করবেন আশা করা হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

প্রেসিডেন্ট যুসচেনকোর দপ্তর থেকে জানানো হয় তিনি সব কাজ বন্ধ রেখে পরিবার পরিজন নিয়ে দেশের আর সবার মতো মগ্ন হয়ে টিভিতে নিজ দেশের খেলা উপভোগ করেন ।

সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে আসন নিশ্চিত করার সঙ্গে সঙ্গে নীল হলুদ পতাকা হাতে রাস্তায় শত শত মানুষর নেমে আসে। তাদের মুখে একই স্লোগান “এগিয়ে চলো ইউক্রেইন”। চুমু, চকোলেট এবং কেক বিতরণের পাশাপাশি দেশটির শহরে শহরে এখন শ্যাম্পেনের ছড়াছড়ি।

বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা ইউক্রেইন শুক্রবার কোয়ার্টার ফাইনালে ইটালির মুখোমুখি হচ্ছে।