ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার তৃতীয় টেস্ট ড্র
সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট ম্যাচটি ড্র হয়েছে।
জয়ের জন্য ৩৯২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে সফরকারী দল ভারত টেস্টের পঞ্চম দিন শেষে চার উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে। ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় ৬৮ রান করে অপরাজিত থাকেন।
ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দ্র সেওয়াগ এবং ওয়াসিম জাফর ১০৯ রানের জুটি গড়ে তুলে সফরকারীদের টেস্ট ড্র করতে সাহায্য করে।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ১৭২ রান সংগ্রহ করে ম্যাচ ডিক্লেয়ার করে। ক্যারিবীয় উদ্বোধনী ব্যাটসম্যান ড্যারেন গঙ্গা ৬৬ রান সংগ্রহ করে অপরাজিত ছিলেন।
ভারতীয় ব্যাটসম্যান ৬৫ রান সংগ্রহ করার পর করি কলিংউডের বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়ে যান। ওয়াসিম জাফরকে ব্যাক্তিগত ৫৪ রানের মাথায় ফিরিয়ে দেন পেড্রো কলিন্স।
চা বিরতির আগ পর্যন্ত অধিনায়ক দ্রাবিড় ও ভিভিএস লক্ষণ ১০০ রান সংগ্রহ করে।
ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ কিংস্টোনের সাবিনা পার্কে অনুষ্ঠিত হবে।
