ইংল্যান্ড সফরের মাঝ পথেই দেশে ফিরে যাচ্ছেন মুরালিধরন
পুত্র সন্তানের অসুস্থতার কারণে ইংল্যান্ড সফরের মাঝ পথেই দেশে ফিরে যাচ্ছেন লঙ্কান অফ--স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
শুক্রবার শিশু সন্তানকে নিয়ে ভারতের মাদ্রাজে যাওয়ার রওনা হওয়ার কথা রয়েছে মুরালিধরনের। তিনি ইংল্যান্ডে অবস্থানরত লঙ্কান দলের সাথে নাও যোগ দিতে পারেন।
শ্রীলঙ্কা দলের একজন মুখপাত্র বলেন, “এই মুহূর্তে মুরালিধরনের শিশু সন্তানের অবস্থা কি তা আমরা কিছুই জানি না। আশা করছি দ্রুত আমরা সবকিছু জানতে পারবো।”
মুরালিধরনের স্পিন জাদুতে শ্রীলঙ্কা ১ - ১ ব্যবধানে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ওয়ান ডে জিতে ইতোমধ্যেই পাঁচ ম্যাচ সিরিজে ২ - ০ ব্যবধানে এগিযে রয়েছে শ্রীলঙ্কা।
