গাইবান্ধায় বিদ্যুৎ বিভ্রাটে বিশ্বকাপ দেখতে না পারায় মহাসড়ক অবরোধ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিশ্বকাপ খেলা দেখতে না পারায় ফুটবল প্রেমীরা মঙ্গলবার রাতে ঢাকা - দিনাজপুর মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জ হাইস্কুল মাঠে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজন করা হয়। আশেপাশের বিপুল সংখ্যক ফুটবল প্রেমী মানুুষ খেলা দেখতে ভিড় জমায়।
এসময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ফলে খেলা দেখতে না পেরে বিক্ষুদ্ধ মানুষ মহাসড়ক অবরোধ করে।
মহাসড়ক অবরোধ থাকায় রাস্তায় যানবাহন আটকে পড়ে যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহায়। পরে বিদ্যুৎ সরবরাহ করা হলে পুলিশ কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
