২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ এর কল্যানে পাকিস্তানের সংঘর্ষ কবলিত গ্রাম লাইয়ারি এখন শান্ত

করাচির সংঘর্ষ কবলিত গ্রাম লাইয়ারির জনপ্রতিনিধি জাভেদ বালুচ এখন নিজেকে একজন সুখী মানুষ ভাবতেই পারেন। বন্দরনগরীর এ গ্রামটি বিশ্বকাপের কল্যানে এখন শান্ত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2006, 03:16 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

মাদক পাচার, বেকারত্ব এবং সাধারণ অপরাধে জর্জরিত শহরটির মানুষ বিশ্বকাপ ফুটবলে এমনই বিভোর যে জাভেদকে এখন আর এগুলো নিয়ে ব্যাস্ত থাকতে হচ্ছে না।

‘ফুটবল তাদের কাছে ধর্মের মতো, বিশ্বকাপে ব্রাজিলকে তারা নিজ দেশের মতোই সমর্থন করে।’ জাভেদ জানান।

এদিকে পুলিশের ভাষ্যমতেও শহরটিতে বিশ্বকাপ চলাকালীন শান্তিশৃঙ্খলা পরিস্থিতির অভাবনীয় উন্নতি হয়েছে।

১৬ লাখ জন অধ্যুষিত পুরো শহরটিই ফুটবল পাগল। এই শহরে রয়েছে ১৪০টি ফুটবল ক্লাব। এ শহর থেকেই উঠে এসেছে দেশটির বেশীরভাগ শীর্ষ পর্যায়ের খেলোয়ার।

শহরটির বিত্তবান লোকদের সহায়তায় প্রতিটি অলিতে গলিতে বসানো হয়েছে বিশাল টেলিভিশন স্ক্রিন। এমনকি চায়ের দোকানগুলোও এক্ষেত্রে পিছিয়ে নেই। প্রতিটি ফুটবল ক্লাব এবং চায়ের দোকানের সামনে শোভা পাচ্ছে টেলিভিশন সেট।