২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ২০ রানে জয়ী শ্রীলঙ্কার

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে সফরকারী শ্রীলঙ্কা ২০ রানে জয়লাভ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 11:57 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

লঙ্কান ফাস্ট বোলার দিলহারা ফার্নান্ডো এবং লাসিথ মালিঙ্গা উভয়ই তিনটি করে উইকেট তুলে নেন।

লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গার দুর্দান্ত ১২০ রানের উপর ভর করে শ্রীলঙ্কা নয় উইকেটে ২৫৭ রান সংগ্রহ করে। জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৬৬ রান তুলতেই ইংল্যান্ডের চারটি উইকেটের পতন ঘটে।

লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গার ক্যারিয়ারে এটি তৃতীয় সেঞ্চুরি যা লঙ্কানদের বড় স্কোর গড়তে সাহার্য করে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে সংগ্রহ করে নয় উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে।

ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে ট্রেসকথিক এবং ডালরেম্পল উভয়ই সর্বোচ্চ ৬৭ রান করেন। ইংলিশ ব্যাটিং লাইনে ধস নামান লঙ্কান ফাস্ট বোলার ফার্নান্ডো এবং মালিঙ্গা। ফার্নান্ডো ৫১ রানের বিনিময়ে তিনটি এবং মালিঙ্গা ২৬ রানের বিনিময়ে তুলে নেন তিনটি উইকেট।

মঙ্গলবার ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে পাঁচ ম্যাচ সিরিজে দ্বিতীয় ওয়ান ডে অনুষ্ঠিত হবে।