২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেপরোয়া গাড়ি চালানোর দায়ে ম্যারাডোনার জরিমানা

বেপরোয়া গাড়ি চালানোর দায়ে ২৫০ ডলার জরিমানা গুনতে হলো কিংবদন্তী ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ঘন্টায় ৫০ মাইল এর পরিবর্তে তার ভক্সওয়াগেন ভ্যানটি ৭৫ মাইল বেগে চালানোর দায়ে জার্মানির হাম শহরের কাছে হাইওয়ে পুলিশ তাকে এ জরিমানা ধার্য্য করে।

জার্মানির দৈনিক ‘বিল্ড’ বৃহস্পতিবার এ খবর প্রকাশ করে।

ম্যারাডোনার গাড়ী থামানোর কথা স্বীকার করলেও জরিমানার বিষয়টিতে কোনো মন্তব্য করেননি।

আর্জেন্টিনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল তারকা ম্যারাডোনা এ বিশ্বকাপে নিজ দেশের খেলা দেখতে জার্মানিতে রয়েছেন।