ইরানকে ২ - ০ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে পর্তুগাল
জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিশ্বকাপ ফুটবলের ‘ডি’ গ্র“পের চতুর্থ ম্যাচে পর্তুগাল ইরানকে ২ - ০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটি ও মিডফিল্ডার ডেকো অপর গোলটি করেন।
আর এ পরাজয়ের ফলে বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়লো ইরান।
ইরানের ভাগ্য নির্ধারনী এ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে। শক্তিশালী পর্তুগালও পাল্টা আক্রমণে ম্যাচটি দারুণ উপভোগ্য হয়ে ওঠে। খেলার ১১ মিনিটে ইরান সুযোগ পেয়েও হাতছাড়া করে। ডিফেন্ডার রিকার্ডো কারভালহো’র ফাউলে পর্তুগালের গোলমুখে একটি ফ্রি কিক পায় ইরান। ফ্রি কিকটি পর্তুগালের গোলের ঠিক সামনে পড়লেও ফরোয়ার্ড জাভাদ নেকোনামের হেড ঠিকানা খুঁজে পায়নি। এর ঠিক তিন মিনিট পর সুযোগ হারান মিডফিল্ডার মেহেরজাদ মাদানচি।
প্রথমার্ধ্বের ৩১ মিনিটে ইরানিদের কাছে ভিলেন হয়ে দাঁড়ায় বার পোস্ট। মিডফিল্ডার তৈমুরিয়ানের দুর্দান্ত শট পর্তুগালের বারে লেগে ফিরে আসে। অবশ্য বলটি গোলে জড়ালেও ইরানের জন্য কোনো লাভ ছিলনা। লাইন্সম্যানের ঝান্ডা অফসাইডের নির্দেশ করেছিলো।
পর্তুগালও তাদের ধারলো আক্রমণ থেকে প্রথমার্ধে গোল করার বেশ কয়েকটি সহজ সুযোগ তৈরি করলেও সাফল্য পায়নি।
ফরোয়ার্ড লুইস ফিগো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মিডফিল্ডার ডেকো ও অন্যান্য ফরোয়ার্ডদের ব্যর্থতার কারনে প্রথমার্ধের খেলা গোলশূণ্যই থেকে যায়।
দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় পর্তুগাল। পর্তুগিজ অধিনায়ক লুইস ফিগো ইরানের গোল সীমানার কাছে এসে বল ঠেলে দেন মিডফিল্ডার এ বিশ্বকাফে প্রথম ম্যাচে নামা বার্সেলোনার ডেকো’র কাছে। ডেকো ২০ গজ দূর থেকে জোরালো এক শটে ইরানের গোলরক্ষক ইব্রাহীম মির্জাপুরকে পরাজিত করে বলটি জালে জড়িয়ে দেন।
খেলায় পিছিয়ে পড়ে সমতায় ফিরে আসার জন্য মরিয়া হয়ে ওঠে ইরান। এক পর্যায়ে গোল শোধের চমৎকার একটি সুযোগও পায় তারা। বদলী ফরোয়ার্ড রাসুল খাতিবি পর্তুগিজ গোলরক্ষককে একা পেয়েও বলটিকে সঠিক ঠিকানায় পাঠাতে ব্যর্থ হন।
পর্তুগালের দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে। ডিফেন্ডার ইয়াহিয়া গুলমোহাম্মদী পর্তুগিজ অধিনায়ককে ইরানের পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করলে রেফারী পর্তুগালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। এবারের আসরের দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করতে মোটেও ভুল করেননি ম্যানইউ’র স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। খেলা শেষের অতিরিক্ত সময়ে রোনাল্ডো আরেকটি বল ইরানের জালে জড়াতে সমর্থ হলেও অফ সাইড ঝাণ্ডায় গোলটি বাতিল করে দেন ফরাসি রেফারী এরিক।
পর্তুগাল তাদের প্রথম ম্যাচে এ্যাঙ্গোলাকে ১ - ০ গোলে পরাজিত করে। গ্র“পের এ পর্যন্ত খেলা ২টি ম্যাচেই জয় পাওয়ায় পর্তুগাল এখন ‘ডি’ গ্র“পের শীর্ষে অবস্থান করছে।
পর্তুগাল ২১ জুন গেলসেনকারশেনে তাদের শেষ গ্র“প ম্যাচে মুখোমুখি হবে মধ্য আমেরিকার ফুটবল শক্তি মেক্সিকোর। এই খেলার জয়- পরাজয় থেকেই নির্ধারিত হবে ‘ডি’ গ্র“পের চ্যাম্পিয়ন। একই দিনে লিপজিগে ‘ডি’ গ্র“পের শেষ ম্যাচে বিদায়ী ইরান মুখোমুখি হবে গ্র“পের অপর দল নবাগত এ্যাঙ্গোলার।
