২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বিশ্বকাপ ফুটবল প্রেমীদের পল্লী বিদ্যুৎ অফিস ভাংচুর

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় বিক্ষুব্ধ ফুটবল প্রেমীরা বিশ্বকাপ ফুটবল চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় পল্লী বিদ্যুৎ অফিস ভাংচুর করেছে। এলাকাবাসী শনিবার একথা জানায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 12:02 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের দু’জন কর্মকর্তাও আহত হয়েছেন।

এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ৮টার দিকে আর্জেন্টিনা এবং সার্বিয়া ও মন্টিনিগ্রোর মধ্যে খেলা চলাকালে বিদ্যুৎ চলে যায়। এসময় ফুটবল প্রেমীরা পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে ভাংচুর করে।

আবার রাত ১০টার দিকে নেদারল্যান্ড এবং আইভরি কোস্টের খেলা চলাকালে দ্বিতীয়বার বিদ্যুৎ চলে গেলে বিক্ষুব্ধ ফুটবল দর্শকরা পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে দ্বিতীয় দফায় ভাংচুর চালায়। তারা অফিসের অভিযোগ বাক্সটি ভেঙ্গে ফেলে এবং বেশ কিছু ইট পাটকেল নিক্ষেপ করে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বিডিনিউজকে জানান, গোপালগঞ্জে প্রতিদিন ১৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও তারা ৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এর ফলে প্রতিদিন এখানে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লোডশেডিং করতে হয়।