একমাত্র ফ্রান্স ছাড়া বিশ্বকাপে সব বড় দলেরই সহজ সূচনা
ফ্রান্স, সুইডেন, এবং পোল্যান্ড ছাড়া বিশ্বকাপের সব গ্র“প ফেবারিটরাই তাদের প্রথম রাউন্ডের বাধা টপকে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে। এর মধ্যে অবশ্য কয়েকটি দল যেমন সহজ সূচনা করেছে অনেকের আবার জয় পেতে ঝরাতে হয়েছে ঘাম।
ফেবারিটদের তকমা লাগানো স্পেন, চেক রিপাবলিক, জার্মানি, ইতালি, মেক্সিকো এবং অস্ট্রেলিয়া বেশ ভালোভাবেই সূচনা করেছে।
যদিও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল, গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া এবং শিরোপার দাবীদার আর্জেন্টিনা, নেদারল্যান্ড, এবং ইংল্যান্ড তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি তারপরও কোন অঘটনেরও শিকার হয়নি।
জার্মানি এবং কোস্টারিকার মধ্যকার সূচনা ম্যাচের চিত্র দেখে মনে হয়েছিল এবারের বিশ্বকাপ হবে গোলের বিশ্বকাপ। স্বাগতিকরা উদ্বোধনী ম্যাচটি জিতে নেয় ৪ -- ০ গোলের বড় ব্যবধানে।
প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে ল্যাটিন আমেরিকান দল ইকুয়েডর রক্ষনাত্মক কৌশল অবলম্বন করে খেললেও ইউরোপিয় দল পোল্যান্ডকে ২ -- ০ গোলে হারিয়ে চমক সৃষ্টি করে।
জার্মানির স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা উদ্বোধনী ম্যাচে দুই গোল করে তার জন্মদিনটা বেশ ভালোভাবেই উদযাপন করেছেন। অন্যদিকে একই ম্যাচে জার্মানির জালে দুইবার বল জড়িয়ে করিয়ে পাদপ্রদ্বীপের আলোয় চলে আসেন কোস্টারিকান পাওলো ওয়ানচোপে।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই দেখা গেছে প্রথম দিনের উল্টো চিত্র। এদিন ফেবারিটদের গোলের জন্য রীতিমত লড়তে হয়েছে।
দুই দুর্বল শক্তির দল প্যারাগুয়ে এবং আইভরি কোস্টের বিরুদ্ধেফেবারিট ইংল্যান্ড এবং আর্জেন্টিনার সূচনা ছিলো মাঝারিমানের।
হেরে যাওয়া দু’টি দলই দুর্ভাগ্যবশত জায়ান্টদের পয়েন্টে ভাগ বসাতে পারেনি। প্যারাগুয়ের কার্লোস গামারা নিজেদের জালে বল পাঠিয়ে ইংল্যান্ডকে জয় উপহার দিয়েছেন। অন্যদিকে অভিজ্ঞ আর্জেন্টিনা নবাগত আইভরি কোস্টের বিরুদ্ধে ২ -- ১ গোলে জয় পেলেও প্রতিপক্ষের দিদিয়ের দ্রগবা এবং দিদিয়ের জোকোরা পুরো ম্যাচেই সাবেক চ্যাম্পিয়নদের ভালোই বেগ দিয়েছেন।
কিন্তু দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচেই যেন সবার চোখ আটকে গিয়েছিল। সুইডেনের বিরুদ্ধে বিশ্বকাপে অভিষিক্ত ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর গোলরক্ষক সাকা হিসলপ একাই লড়ে গেছেন। এরপর আবার নবাগত দলটি সুইডিশদের বিরুদ্ধে লড়েছে দশজন নিয়ে। ম্যাচটি গোলশুন্য ড্র হয়।
আইভরি কোস্টের উজ্জীবিত খেলায় অনুপ্রানিত হয়ে টুর্নামেন্টের তৃতীয় দিন আরও দুই নবাগত দল সার্বিয়া অ্যান্ড মন্টেনিগ্রো এবং অ্যাঙ্গোলাও যথাক্রমে দুই পরাক্রমশালী প্রতিপক্ষ নেদারল্যান্ড এবং পর্তুগালের বিরুদ্ধে মাঠে নামলেও অভিজ্ঞতার অভাবে কিছু বুঝে ওঠার আগেই একটি করে গোল হজম করে বসে।
নবাগত দুই দলের পাওয়া বলতে একটাই, আর তা হলো ম্যাচের শেষ পর্যন্ত প্রতিপক্ষকে আর নিজেদের জালে বল ফেলতে দেয়নি তারা।
এবারের আসরে এশিয়ার প্রথম দল হিসেবে মাঠে নামে। তাদের কাছে এশিয়াবাসীর প্রত্যাশার পারদটাও ছিলো অনেক ওপরে। একটা সময়ে মনে হয়েছিলো একটি পয়েন্ট নিয়ে অর্থাৎ ড্র নিয়ে ফিরতে পারবে ইরান। কিন্তু ইরানকে হতাশায় ডুবিয়ে ওমর ব্রাভোর দুই গোলের সুবাদে ৩ -- ১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা স্ট্রাইকার রাফায়েল মার্কুইজের মেক্সিকো।
চতুর্থ দিন প্রতিপক্ষদের বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করে তিন ফেবারিট চেক রিপাবলিক, ইতালি এবং অস্ট্রেলিয়া। দিনের মূল আকর্ষন ছিলো অস্ট্রেলিয়ার টিম ক্যাহিল, ইতালির আন্দ্রেই পিরলো এবং চেক রিপাবলিকের টমাস রসিকিকে ঘিরেই।
পাভেল নেদভেদের চেকদের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি যুক্তরাষ্ট্র। ৩ -- ০ গোলের পরিস্কার ব্যবধানে হার মানে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে ৩২ বছর পর গাস হিডিংকের হাত ধরে স্বপ্নের সূচনা করে অস্ট্রেলিয়া। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের ম্যাজিকে ৩ -- ১ গোলে জাপানকে ধসিয়ে দিয়ে মাঠ ছাড়ে অসিরা।
সিরি এ’তে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ঘাড়ে নিয়ে বিশ্বকাপ খেলতে আসা ইতালি ডিফেন্ডার নেস্তা, ক্যানাভারো এবং মিডফিল্ডার আন্দ্রেই পিরলোর মাধ্যমে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে। আফ্রিকান সিংহ ঘানা হার মানে ২ -- ০ গোলে।
পঞ্চম দিন থিয়েরি অঁরি, জিনেদিন জিদান, ডেভিড ত্রেজেগে, ক্লদ মাকেলেলে, প্যাটট্রিক ভিয়েরা এবং লিলিয়াম থুরামের মত একঝাঁক তারকা নিয়ে সুইজারল্যান্ডের বিরুদ্ধে পেরে ওঠেনি ফ্রান্স। গোলশুন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ১৯৯৮ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের।
ব্রাজিলের সমর্থকদের জন্য আসলে বিশ্বকাপের শুরুটা হয়েছে পঞ্চম দিন থেকে। কিন্তু টুর্নামেন্টের টপ ফেবারিট এবং বর্তমান চ্যাম্পিয়নদের শুরুটাই ছিলো একেবারে ঢিলেঢালা এবং মাত্র এক গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
চ্যাম্পিয়নদের মাঝমাঠ সক্রিয় থাকলেও আক্রমনভাগের দুই অস্ত্র রোনাল্ডো এবং আদ্রিয়ানোর জন্য তারা কোন কার্যকর সুযোগই তৈরী করে দিতে পারেনি। শেষ পর্যন্ত ৪৪ মিনিটে কাকা’র গোলে হাপ ছেড়ে বাঁচে ব্রাজিল সমর্থকরা।
অন্য ফেবারিটরা সূচনাতে ধুঁকলেও বিশ্বকাপের সব সময়ের ফেবারিট স্পেনের সূচনাটা ছিলো সবচেয়ে দৃষ্টনন্দন। প্রথম পর্বের শেষদিনে ইউক্রেনকে ৪ -- ০ গোলে বিধ্বস্ত করে স্পেন।
রাউল, ডেভিড ভিলা, ইকর ক্যাসিলাস, সার্জিও রামোস, কার্লোস পিয়ল, মারিয়ানো পেরনিয়া, জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা এবং মার্কোস সিনার মত তারকা খচিত স্পেনের সামনে একেবারেই খেই হারিয়ে ফেলে এসি মিলানের স্ট্রাইকার আন্দ্রেই শেভচেঙ্কোর ইউক্রেন।
দিনের দ্বিতীয় ম্যাচে সৌদি আরব ২ -- ২ গোলে ড্র করে তিউনিসিয়ার সাথে। খেলার অতিরিক্ত সময়ে বোল্টন স্টপার রাদি জাইদির নাটকীয় গোলে সৌদির পয়েন্টে ভাগ বসায় তিউনিসিয়া।
মজার ব্যাপার হলো প্রথম পর্বের শেষ দিনে টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দুই ম্যাচের মতই গোল হয়েছে আটটি।
