অনুশীলনের সময় পায়ে আঘাত পেলেন আর্জেন্টাইন তারকা মেসি
আর্জেন্টিনার তরুণ স্ট্রাইকার লিওনেল মেসি প্রশিক্ষণ শিবিরে অনুশীলনের সময় বাম পায়ে আঘাত পায়েছেন। আর্জেন্টিনা দলের ডাক্তার ডিনাটো ভিলানির কাছ থেকে এ তথ্য জানায়।
দলের ডাক্তার ভিলানির সাথে আলোচনার পর আর্জেন্টিনা দলের মুখপাত্র আন্দ্রেস ভেনরুরা বলেন, “বুধবার বিকালে অনুশীলন শেষ করার ঠিক আগ মুহূর্তে মেসি বাম পায়ে আঘাত পান। মেসিকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “মেসির আঘাত কতটা গুরুত্বর তা পরবর্তী কয়েক ঘন্টা পর নিরূপণ করা সম্ভব হবে।”
সম্প্রতি ঊরুর ইনজুরি থেকে সেরে উঠেছিলেন বার্সেলোনার স্ট্রাইকার লিওনেল মেসি।
এদিকে শুক্রবার গেলসেনকারসেনে বিশ্বকাপ আসরের নবাগত ইউরোপীয় দল সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিার জার্সি গায়ে দিয়ে লিওনেল মেসি অষ্টমবারের মত মাঠে নামতে চেলেও নতুন এই আঘাত চিন্তায় ফেলে দিয়েছে আর্জেন্টিনার কোচ পেকারম্যানকে।
