বিশ্বকাপের 'সি' গ্রুপের ম্যাচে আইভরিকোস্টের বিরুদ্ধে মাঠে নামবে নেদারল্যান্ড
১৬ ই জুন স্টুটগার্টে বিশ্বকাপের ‘সি’ গ্র“পের ম্যাচে নেদারল্যান্ডের মুখোমুখি হবে আইভরিকোস্ট। নেদারল্যান্ড বিশ্বকাপ আসরে নিজেদের প্রথম ম্যাচে নবাগত সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিরুদ্ধে ১--০ গোলে জয় পেলেও সার্বদের বিরুদ্ধে তাদের লড়াই করতে হয়। আরিয়েন রবেনের গোলটি ছাড়া আর কেউ ম্যাচে প্রতিভা দেখাতে পারেননি।
তবে ডাচ কোচ মার্কো ভ্যান বাস্তেন আইভরিকোস্ট দলকে নিয়ে যত না চিন্তিত তার চেয়েও বেশি ভাবছেন দলের নিয়ম--শৃঙ্খলা নিয়ে।
শৃঙ্খলা বজায় রাখতে না পারার সমস্যাটি নেদারল্যান্ডের পুরনো। সিডর্ফ, ডাভিডসদের মতো এক ঝাঁক তারকাকে দলের বাইরে রাখা হয়েছিল শৃঙ্খলা জোরদার করার জন্যই। কিন্তু তারপরও শৃঙ্খলা সমস্যাটিই ডাচদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সার্বদের বিরুদ্ধে জয়ের নায়ক রবেনকে ঘিরেই ডাচ শিবিরে দেখা দিয়েছে হৈচৈ। সেই ম্যাচে রবেনকে বেশির ভাগ পাস পাস দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অপর ডাচ স্ট্রাইকার রবিন ভ্যান পার্সি। তবে এই ঝগড়া--বিবাদ মেটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডাচ কোচ বাস্তেন।
অপরদিকে ‘আফ্রিকান এলিফ্যান্ট’ খ্যাত আইভরিকোস্ট প্রথম ম্যাচে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনার কাছে ২--১ গোলে পরাজিত হলেও দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের জন্য ফুটবল বিশ্লেষকদের কাছ থেকে অভিন্দন পেয়েছে। সেই ম্যাচে প্রতিপক্ষ আর্জেন্টাইনদের রক্ষণভাগ ভেদ করে একটি গোলও করেন আইভরি কোস্টের অধিনায়ক দিদিয়ার দ্রোগবা।
প্রথম ম্যাচে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে ভাল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আইভরিকোস্টের কোচ।
