২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বদের বিরুদ্ধে জিতলেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

১৬ ই জুন বিশ্বকাপ আসরের ‘ডেথ গ্র“প’ খ্যাত ‘সি’ গ্র“পের ম্যাচে সার্বিয়া ও মন্টেনেগ্রোকে পরাজিত করলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে দুইবার বিশ্বকাপ শিরোপাজয়ী আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 11:10 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এবার বিশ্বকাপ আসরের শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামার আগেই ইনজুরির কবলে পড়েছে সার্বিয়া ও মন্টেনেগ্রোর ফুটবলার নেমাঞ্জা ভিদিচ ও গেলসেনক্রিচেন। ফলে ল্যাটিন ফুটবল শক্তি আর্জেন্টিনার বিরুদ্ধে লড়াই করতে সার্বদের সমস্যাই হবে বৈকি।

তবে আর্জেন্টাইন কোচ হোসে পেকারম্যান অবশ্য হালকাভাবে দেখছেন না নবগত সার্বিয়া ও মন্টেনেগ্রে দলকে।

যে দলে মিলোসেভিচের মতো স্ট্রাইকার এবং ডেজান স্টানকোভিচের মতো মিডফিল্ডার রয়েছেন, তাদের হালকা কের দেখার প্রশ্নই আসে বলে জানান আর্জেন্টাইন কোচ পেকারম্যান।

এদিকে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিরুদ্ধে অনুষ্ঠেয় ম্যাচেই দেখা যেতে পারে আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার লিওনেল মেসি ও আয়ালাকে।

প্রথম ম্যাচে আফ্রিকার নবাগত দল আইভরিকোস্টকে ২--০ গোলে পরাজিত করার পর আর্জেন্টাইন ফুটবলারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আর্জেন্টাইন প্লে--মেকার রিকুয়েলমে, হার্নান ক্রেসপো, স্যাভিওলা, জুলিও ক্রুজ সকলেই ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

সার্বদের বিরুদ্ধে ম্যাচটি জিততে পারলেই বিশ্বকাপ শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা বিশ্বের সর্ববৃহৎ ফুটবল আসরের দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে।