২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান পুলিশের হাতে ৩০০ ফুটবল ভক্ত গ্রেপ্তার

ডর্টমুন্ডে বিশ্বকাপ আসরের ‘এ’ গ্র“পের জার্মানি--পোল্যান্ডের মধ্যেকার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে ৩০০ জন ফুটবল ভক্তকে সংঘর্ষে জড়িয়ে পরার অপরাধে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 10:30 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

কয়েকজন পোলিশ ফুটবল ভক্তকে জার্মান পুলিশ আটক করতে গেলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। দাঙ্গাবাজরা প্রথমে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হলেও পরে তারা পুলিশের উপর হামলা চালায় বলে জার্মান পুলিশ জানায়।

পোলিশ পুলিশ কর্মর্তাদের সহায়তায় জার্মান পুলিশ পূর্বেই ৬০ জন সন্দেহভাজন পোলিশ হুলিগানকে গ্রেপ্তার করে।

পোলিশ পুলিশ কর্মকর্তা রাফাল ওয়াসাইক বলেন, “সমস্যা সৃষ্টি করতে পারে এমন ভক্তদেরকেই পোলিশ পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ।”

ডর্টমুন্ডে জার্মানি ও পোল্যান্ডের মধ্যেকার ম্যাচ দেখতে প্রায় ৩০,০০০ পোলিশ ফুটবল ভক্তের আগমন আশা করেছিল আয়োজরা।