২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ: নেউভিলের গোলে পোল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে জার্মানি

ম্যাচের শেষ মিনিটে বদলি খেলোয়াড় অলিভার নেউভিলের একমাত্র গোলে পোল্যান্ডকে হারিয়ে স্বাগতিক জার্মানি বুধবার বিশ্বকাপ ফুটবলের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 09:14 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

জার্মান কোচ ক্লিন্সম্যান এই ম্যাচে পোলিশ বংশীদ্ভূত ক্লোজ ও পোডোলস্কিসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে বদল করেন। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৭১ মিনিটে মাঠে নামেন নেউভিল। অপর বদলি খেলোয়াড় ডেভিড ওডোনকোরের ক্রস থেকে ছয় গজের মধ্যে দাড়িয়ে ম্যাচের একমাত্র দর্শণীয় গোলটি করেন নেউভিল।

ম্যাচের ৭৪ মিনিটে পোলিশ খেলোয়াড় সোবলেস্কি দ্বিতীয়বারের মত হলুদ কার্ড পেয়ে বহিষ্কার হলে ১০ জনের দলে পরিণত হয় পোল্যান্ড। এই পরাজয়ের ফলে পোল্যান্ডের বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল।

ম্যাচের ২১ মিনিটের সময় গোলের প্রথম সুযোগ পায় জার্মানি। ফিলিপ ল্যামের দারুন ক্রস অল্পের জন্য গোলে ডোকাতে পারেননি কোস্টারিকার বিরুদ্ধে দুই গোলের নায়ক জার্মান তারকা ক্লোজ।

ইনজুরির কারণে কোস্টারিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ না খেললেও এই ম্যাচে মাঠে ফিরেছেন জার্মান অধিনায়ক মিখাইল বালাক।

দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে আবারও গোলের সুযোগ নষ্ট করে জার্মানরা। বালাকের কাছ থেকে বল পেয়ে গোল করতে ব্যর্থ হন ক্লোজ।

পাল্টা আক্রমণ চালায় পোল্যান্ড। বালাকের ব্যাক--পাস থেকে বল কেড়ে নিয়ে পোলিশ খেলোয়াড় এবি স্মোলার্ক জার্মান ডি--বক্সের দিকে এগিয়ে গেলে তা দৃঢ়তার সাথে প্রতিহত করেন গোলরক্ষক জেন্স লেহম্যান।

ম্যাচের ৫৮ মিনিটের মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়নে বালাক।

বিগত ১০ বছরের মধ্যে এই প্রথমবার বিশ্বকাপ আসরের প্রথম রাউন্ডে ইউরোপীয় প্রতিদ্বন্দি দলকে পরাজিত করলো জার্মানি।