সাবেক ক্রিকেটারদের জন্যে বিসিবি আম্পায়াস প্রশিক্ষণের আয়োজন করেছে
প্রিমিয়ার ও প্রথম বিভাগ লীগের সাবেক ক্রিকেটারদের জন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে ২১ জুন থেকে ছয় দিন ব্যাপী এক আম্পায়ার্স প্রশিক্ষণের আয়োজন করেছে।
আগামী ১৮ জুনের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কার্যালয়ে প্রতিটি ক্লাবের দুই জন সাবেক ক্রিকেটারের নাম পাঠানোর জন্যে জাতীয় ক্রিড়া পরিষদ অনুরোধ জানিয়েছে।
সফলভাবে উত্তীর্ণ ক্রিকেটারগণকে ‘বি” গ্রেড আম্পায়ার হিসেবে অন্তর্ভূক্ত করা হবে।
