বসনিয়ায় বিশ্বকাপের ম্যাচকে ঘিরে সহিংসতায় পুলিশসহ সাতজন আহত
বিশ্বকাপ আসরের প্রথম পর্বে ব্রাজিলের কাছে ক্রোয়েশিয়া ১-০ গোলে হেরে যাওয়ার পর বসনিয়ার মোস্তার শহরে মঙ্গলবার রাতে বসনিয়ার ক্রোয়েশিয় সমর্থকরা স্থানীয় মুসলিম জনতা ও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়লে ছয়জন পুলিশসহ সাতজন আহত হয়েছে।
মোস্তার শহরের পশ্চিমাংশে বসবাসরত ক্রোয়েশীয়রা খেলা শেষে রাস্তায় বেরিয়ে আশেপাশের বাড়ীঘরগুলোতে পাথর নিক্ষেপ করতে শুরু করে এবং কয়েকটি গাড়ী ভাংচুর করে। একপর্যায়ে স্থানীয় মুসলমান যুবকদের সাথে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে দাঙ্গা পুলিশ অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ছয়জন দাঙ্গা পুলিশসহ সাতজন আহত হয়।
১৯৯৩ সালে এই মোস্তার শহরে মুসলিম সার্ব ও ক্রোয়েশিয়দের মধ্যে ব্যাপক যুদ্ধ সংঘটিত হয়। ফলে এখানকার অধিবাসীরা এখনও বিভক্ত হয়ে রয়েছে। বসনিয়ার এই অঞ্চলে বসবাসরত অসংখ্য ক্রোয়েশিয় এখনও পাশ্ববর্তী ক্রোয়েশিয়াকেই তাদের মাতৃভূমি বলে মনে করে এবং যে কোনো খেলার ক্ষেত্রেই ক্রোয়েশিয় দলকেই সমর্থন করে থাকে।
