মুন্সীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খেতের পাড়া গ্রামের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে এক সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বুধবার একথা জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খেতের পাড়া মাঠে মঙ্গলবার বিকেলে খেতের পাড়া ও খলাপাড়া গ্রামের মধ্যে ফুটবল খেলা চলছিল। স্বাগতিক খেতের পাড়া ২ -- ৮ গোলে পিছিয়ে যায়। খেলার সময় বাড়ানো নিয়ে স্বাগতিকরা খলাপাড়াকে চাপ সৃষ্টি করলে মাঠে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়।
আহতদের মধ্যে আরিফ (২২), মনসুর মিয়া (৫৫), আকবর (২৫), সাগর (১৯), সোহেল (২৩) এবং সুমনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
