২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রাঙ্কফুর্ট স্টেডিয়ামের ছাদ ঢেকে খেলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা

মঙ্গলবার দক্ষিণ কোরিয়া ও টোগোর মধ্যে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ‘জি’ গ্র“পের খেলায় ফ্রাঙ্কফুর্টের ওয়াল্ডস্ট্যাডিয়ন স্টেডিয়ামের ছাদ বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে ফিফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

পুরো জার্মানিতেই এখন তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের অনেক উপরে। ফিফা মনে করছে এই প্রচন্ড গরমে বার্লিনের ওয়াল্ডস্ট্যাডিয়ন স্টেডিয়ামের ছাদ বন্ধ করে খেলা পরিচালনা করলে খেলোয়াড়রা রোদহীন মাঠে তাদের খেলায় আরো ভালোভাবে মনসংযোগ করতে সক্ষম হবে এবং বিশ্বের  কয়েকশ’ কোটি দর্শক চ্যানেলগুলোর মাধ্যমে আরো ভালোভাবে খেলা দেখতে পারবে।

ফিফা’র ডিরেক্টর অব কম্যুনিকেশন মার্কাস সিগলার জানা শুক্রবার আর্জেন্টিনা ও সার্বিয়া ও মন্টিনিগ্রো’র মধ্যেকার খেলাটিতেও গেলসেনকারসচেনের স্টেডিয়ামের ছাদটি বন্ধ রাখা হতে পারে।

এদিকে আবহাওয়া বিশেষঞ্জরা জানিয়েছেন, স্টেডিয়ামের ছাদ বন্ধ করে খেলা চালালে স্টেডিয়ামের ভিতরে প্রচুর পরিমানে কার্বন ডাই অক্সাইড জমা হতে পারে। এতে করে প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে প্রচন্ড ভীড়ে দর্শকরা অসুস্থ হয়ে পড়তে পারে। তবে স্টেডিয়ামে এয়ার কন্ডিশনিং এর ব্যবস্থা থাকলে এধরনের কোনো সমস্যা হবে না বলে তারা মনে করছেন।

এবিষয়ে মার্কাস জানান, বিশেষঞ্জদের সাথে আলোচনা করেই তারা স্টেডিয়ামের ছাদ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে মাঠ বেশ ঠান্ডা থাকবে এবং খেলোয়াড় ও দর্শকরাও পুরোপুরি ছায়ার মধ্যে থাকতে পারবে।

ফিফা আরো জানিয়েছে, খেলা চলাকালে ফুটবলারদের প্রচুর পানি পান করতে হলেও খেলার মধ্যে ফুটবলারদের কোনো বিরতি দেওয়া হবেনা।