২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরারকে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতলেন নাদেল

শীর্ষ বাছাই রজার ফেদেরারের চারটি গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে দিয়ে স্প্যানিশ তারকা নাফায়েল নাদেল ফ্রেঞ্চ ওপেন টেনিসের শিরোপা জয় করলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 01:45 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

২০ বছরের তরুণ নাদেল হলেন একমাত্র খেলোয়াড় যিনি গ্রান্ড স্ল্যাম টেনিসের ফাইনালে ফেদেরারকে পরাজিত করলেন।

নাদেল তিন ঘন্টা দুই মিনিটের ম্যাচে ১--৬, ৬--১, ৬--৪, ৭--৬ (৭--৪) সেটে ফেদেরারকে পরাজিত করেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

প্রথম সেট জয় পর থেকেই ফেদেরার খেলার ছন্দ হারিয়ে ফেলেন এবং নাদেল সেই সুযোগটি কাজে লাগিয়ে টানা তিনটি সেট জয় করে নেন।