এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়া ‘জি’ গ্র“পের ম্যাচে নবাগত টোগোর মুখোমুখি
১৩ জুন ফ্রাঙ্কফুটে বিশ্বকাপ ফুটবলের ‘জি’ গ্র“পের ম্যাচে এশিয়ার ফুটবল প্রতিনিধি দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে নবাগত আফ্রিকান দল টোগোর।
এশিয়ার একমাত্র দেশে হিসেবে দক্ষিণ কোরিয়াই সর্বোচ্চ ছয়বার বিশ্বকাপ ফুটবল আসরে খেলেছে।
গত বিশ্বকাপ আসরের সহ--আয়োজক দক্ষিণ কোরিয়া সবাইকে চমকে দিয়ে সেমি--ফাইনালে উঠেছিল। ফলে এবার দেশবাসী এবং এশিয়ার ভক্তদের আকাশছোঁয়া প্রত্যাশার চাপ কাঁধে নিয়ে জার্মানি গেছেন তারা।
দক্ষিণ কোরিয়ান কোচ ডিক অ্যাডভোকেটের লক্ষ্য দলকে এবার অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া। লি উন জে, আনজুং হানসহ আরও অনেক বর্ষীয়ান খেলোয়াড় দলে থাকলেও এবার কোরিয়ানদের মূল তারকা পার্ক জিসাং।
অপরদিকে সবুজে মোড়া ছোট আফ্রিকান দেশ টোগো এবারই প্রথম বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো। দুরন্ত গতি ও পাওয়ার ফুটবলের জন্য বিখ্যাত টোগোর ফুটবলাররা।
সেনেগালের মত শক্তিশালি দলকে হারিয়ে টোগো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে এসেছে। আর তাদের নেতৃত্ব দিয়েছেন আফ্রিকার সেরা কোচ স্টিফেন বোসির। তবে আফ্রিকান নেশন কাপ আসরে তুলনামূলক বাজে নৈপুণ্য দেখানোর কারণে স্টিফেন বোসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
