ফেবারিট ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি
১৪ জুন বার্লিনে বিশ্বকাপ ফুটবলের ‘এফ’ গ্র“পের ম্যাচে পাঁচবার শিরোপা জয়ী ব্রাজিল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।
১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, এ বছর কনফেডারেশন্স কাপ ও কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়ন, ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান অধিকারী ব্রাজিল ২০০৬ সালের বিশ্বকাপ শিরোপা জয় কারার বিষয়ে বরাবরের মত এবারও ফেবারিট।
সাতবার বিশ্বকাপ ফাইনালে ওঠা ব্রাজিলকে বলা হয় বড় টুর্নামেন্টের দল। রোনাল্ডিনহো, রোনাল্ডো, কাকা, আদ্রিয়ানো, রবিহহো, কাফুর মত বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছেন কোচ আলবার্তো পেরেইরা।
কোচ পেরেইরার হাত ধরে ব্রাজিল ১৯৯৪ সালে শিরোপা জয় করেছিল। সেই পেরেইরাই আবার ব্রাজিলীদের ষষ্ঠবারের মত বিশ্বকাপ শিরোপা এনে দিতে বদ্ধ পরিকর। তবে গ্র“প পর্যায়ের অন্য দলগুলোকে তিনি খাটো করে দেখছেন না।
তাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ দলটি তাদের চোখ ধাঁধাঁনো নান্দনিক ফুটবল দিয়ে ষষ্ঠবারের মত বিশ্বকাপ ঘরে তুলতে পারবে বলে ফুটবল বোদ্ধরা মনে করেন।
অপরদিকে ৯৮’র বিশ্বকাপ আসরে অভিষেক হওয়ায়েই তৃতীয় স্থান দখল করে ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালের বিশ্বকাপ আসরে সর্বোচ্চ গোলদাতা হলেন ক্রোয়েশিয়ার ডাভর সুকোর।
তৃতীয়বারের মত বিশ্বকাপ আসতে খেলতে আসা ক্রোয়েশিয়া যদি দ্বিতীয় রাউন্ডে না ওঠে তাহলে সেটাই হবে এবারের বিশ্বকাপ আসরের বড় অঘটন।
‘এফ’ গ্র“পে ক্রোয়েশিয়ার সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, যাদের অনেক খেলোয়াড়ই ক্রোয়েশীয়। এটাকে বাড়তি সুযোগ বলেই ধরে নিচ্ছে ইউরোপের এ দলটি। বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত ক্রোয়েশিয়া ইউরোপের প্রতিষ্ঠিত ফুটবল শক্তি সুইডেনকেও ধরাশায়ী করেছিল।
