২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ: এঙ্গোলার বিরুদ্ধে ১--০ গোলে পর্তুগালের জয়

বিশ্বকাপ ফুটবলের ‘ডি’ গ্র“পের ম্যাচে পর্তুগাল রোববার মধ্যরাতে ১--০ গোলে নবাগত এঙ্গোলাকে পরাজিত করেছে। লুইস ফিলিপ স্কোলারির দল ম্যাচের শুরু থেকে আফ্রিকার নবাগত দল এঙ্গোলার বিরুদ্ধে আক্রমণ চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় পেড্রো পলেতা প্রথমার্ধের পাঁচ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। ৮৩ টি আন্তর্জাতিক ম্যাচে পলেতার এটা ৪৭ তম গোল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 09:23 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

পলেতার একমাত্র গোলে ম্যাচ জিতে তিন পয়েন্ট অর্জন ছাড়া আর কোনও কৃতিত্ব পর্তুগিজদের দেওয়া চলে না। ফিগোর সহায়তায় পলেতার গোলে এগিয়ে যাওয়ার পর পর্তুগাল বেশ কয়েকবার সংঘবদ্ধ আক্রমণ চালালেও দ্বিতীয়ার্ধে পর্তুগিজদের ধার অনেকটা কমে যায়। পুরো ম্যাচে পলেতার পাশাপাশি ভাল খেলা উপহার দিয়েছেন একমাত্র ফিগো।

ম্যাচের দ্বিতীয়ার্ধে পর্তুগালের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে মাঠ থেকে তুলে নিয়ে কস্টিনহাকে মাঠে নামান কোচ স্কোলারি। তবে এর আগে অবশ্য রোনাল্ডোর একটি নিশ্চিত গোল প্রতিহত করে দেন এঙ্গোলার গোলরক্ষক জো রিকার্ডো।

এঙ্গোলার তারকা স্ট্রাইকার আকওয়ার দুর্দান্ত শট পর্তুগিজ গোলরক্ষক রিকার্ডো দক্ষতার সঙ্গে প্রতিহত করেন।

১৭ জুন ফ্রাঙ্কফুটে পর্তুগাল মোকাবেলা করবে ইরানের এবং একই দিনে হ্যানোভারে মেক্সিকোর বিরুদ্ধে এঙ্গোলা মাঠে নামবে।