প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ইরানের বিরুদ্ধে মেক্সিকো ৩-১ গোলে জয়ী
জার্মানীর নুরেমবার্গে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের ‘ডি’ গ্র“পের প্রথম ম্যাচে মেক্সিকো ইরানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩ -১ গোলে জয়লাভ করেছে।
প্রথমার্ধের ১১ মিনিটে ইরানের ফরোয়ার্ড ভাহিদ হাসেমিয়া পরপর দুটি আক্রমণ চালালেও ইরান অনেকটা নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়। তার দর্শণীয় হেডটি বামপাশে ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোলটি বাঁচিয়ে দেন মেক্সিকোর গোলরক্ষক অসওয়াল্ডো সানচেজ।
খেলার ২৮ মিনিটে মেক্সিকোকে এগিয়ে নিয়ে যান ফরোয়ার্ড ওমার ব্রাভো। মিডফিল্ডার পাভেল পারডো’র মাপা ফ্রি-কিকটি ইরানের ৬ গজের ছোট ডি বক্সের মধ্যে পড়লে ওমার ব্রাভো দর্শণীয়ভাবে বলটিকে জালে ঢুকিয়ে দেন।
গোল হজমের সাথে সাথেই গোল পরিশোধের জন্য মরিয়া আক্রমণ শুরু করে ইরান। তাদের পরিকল্পিত আক্রমণে মাত্র ৮ মিনিটের মধ্যেই সমতসূচক গোলের দেখা পায় তারা। মেক্সিকোর গোলমুখে ইরানের কর্নার কিকটি বেশ সাবলীল ভাবেই গোলে ঢুকিয়ে দিতে সমর্থ হন ইরানের ডিফেন্ডার ইয়াহিয়া মোহাম্মদী।
জয়ের লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরু থেকে উভয় দলই আত্রমণ পাল্টা আক্রমণ শুরু করে। আর এই লড়াইয়ে মেক্সিকোকে এগিয়ে নিয়ে যায় তাদের ফরোয়ার্ড ওমার ব্রাভো ও মিডফিল্ডার এন্টোনিও জিনহা। তাদের অসামান্য নৈপূন্যেই বাকি গোলদুটির দেখা পায় মেক্সিকো।
৭৬ মিনিটের মাথায় মেক্সিকোর দ্বিতীয় গোলটি আসে প্রথম গোলদাতা ওমার ব্রাভো’র পা থেকেই। ইরানের গোলরক্ষক ইব্রাহীম মির্জাপুর ঠিকমতো মতো কিক নিতে না পারায় বলটি ইরানি ডিফেন্ডার রহমান রেজাই’র পা হয়ে চলে যায় মেক্সিকোর বদলী মিডফিল্ডার এন্টিানিও জিনহা’র কাছে। জিনহা দেরী না করে বলটি সামনে এগিয়ে দিলে ব্রাভো ইব্রাহীম মির্জাপুরের পাশ দিয়ে বলটি জালে ঢুকিয়ে দেন।
দ্বিতীয় গোলের তিন মিনিটের মধ্যেই দর্শণীয় হেডের সাহায্যে মেক্সিকোর পক্ষে তৃতীয় গোলটি করেন এন্টিানিও জিনহা। সতীর্থ মারিও মেন্দেজের ক্রসটি ১০ গজ দূর থেকে হেডের সাহায্যে জালে প্রবেশ করান জিনহা।
খেলায় বাজেভাবে বল ট্যাকেল করার জন্য ইরানের জাভাদ নেকোনাম এবং মেক্সিকোর মিডফিল্ডার জেরার্ডো টোরাডো ও ডিফেন্ডার কার্লোস স্যালসিডোকে হলুদ কার্ড দেখান ইটালীর রেফারী রবার্টো রসেটি।
ইরান ১৭ জুন ফ্রাঙ্কফুর্টে তাদের দ্বিতীয় গ্র“প ম্যাচে শক্তিশালী পর্তুগালের মুখোমুখি হবে। একই দিনে মেক্সিকো হ্যানোভারে মুখোমুখি হবে গ্র“পের অপর দল নবাগত এঙ্গোলার।
