বিশ্বকাপ আসরের 'ই' গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্র ও চেক প্রজাতন্ত্র মুখোমুখি
১২ জুন জার্মানির গেলসেনকারচেনের অত্যাধুনিক স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল আসরের ‘ই’ গ্র“পের ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও চেক প্রজাতন্ত্র।
বিশ্বের সর্ববৃহৎ ফুটবল আসরে যুক্তরাষ্ট্র সাতবার অংশ গ্রহণ করলেও ১৯৩০ সালের বিশ্বকাপ আসরের সেমি--ফাইনালে ওঠাই মার্কিনিদের সেরা অর্জন। তবে ২০০২ সালের জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার--ফাইনালে উঠেছিল যুক্তরাষ্ট্র।
কোচ ব্র“স এরিনার তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র দল আট বছর ধরে ফুটবল প্রশিক্ষণ নিয়ে আসছে। তাই দলের খেলোয়াড়দের ক্ষমতা ও যোগ্যতা সম্বন্ধে ভালই জানেন কোচ ব্র“স এরিনা। তবে মার্কিনিরা সহজে কাউ যে ছাড় দেবে তা স্পষ্টভাষী কোচ ব্র“স এরিনার বক্তব্য থেকেই বুঝা যায়।
অপরদিকে বিশ্বকাপ ফুটবল আসরে চেক প্রজাতন্ত্র আটবার অংশ নিলেও তাদের মধ্যে ধারাবাহিকগতার অভাবে রয়েছে ।
১৯৩৪ ও ১৯৬২ সালের বিশ্বকাপ আসরের ফাইনালে পরাজিত হয় চেক প্রজাতন্ত্র। ১৯৯০ সালে ইটালিতে অনুষ্ঠিত বিশ্বকাপ আসরের কোয়ার্টার--ফাইনাল উঠেছিল চেকরা।
পাভেল নেদভেদ, থমাস রোসিসকি ও ক্যারেল পোডলস্কিরা যদি তাদের সেরা খেলাটি উপহার দিতে পারেন তাহলে বিশ্বকাপ আসরের গ্র“প পর্ব অতিক্রম করা চেকদের জন্য কঠিন হবে না।
