প্যারাগুয়ের গোলরক্ষক ভিলারের বিশ্বকাপ মিশন শেষ
ইংল্যান্ডের বিরুদ্ধে শনিবার অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ের গোলরক্ষক জাস্তো ভিলারের পায়ের মাংসপেশীতে গুরুতর আঘাত পাওয়ার কারণে বিশ্বকাপ আসরের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না।
ম্যাচের আট মিনিটের মাথায় ইংল্যান্ডের একটি গোল করার প্রচেষ্টা ব্যর্থ করতে গিয়ে পায়ের মাংসপেশীতে আঘাত পান আর্জেন্টিনার ক্লাব নেওয়েলস ওল্ড বয়েসের গোলরক্ষক ভিলার। ভিলারের বদলি গোলরক্ষক হিসাবে মাঠে নামেন এলবো বোবাদিলা।
প্যারাগুয়ের কোচ এনিবাল রুইজ বলেন, “ভিলারকে দুই কিংবা তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে দলের ডাক্তার আমাকে জানিয়েছেন।”
প্যারাগুয়ের বদলি গোলরক্ষক বোবাদিলা মাঠে আসার পর ইংল্যান্ডের গোল করার বেশ কিছু প্রচেষ্টা নষ্ট করে দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেন।
