২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ: আর্জেন্টিনার কাছে ২-১ গোলে পরাজিত আইভরি কোস্ট

হ্যামবার্গের ফিফা ওয়ার্ল্ডকাপ স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের ‘গ্র“প অব ডেথ’ খ্যাত ‘সি’ গ্র“পের ম্যাচে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২--১ গোলে নবাগত আফ্রিকান ফুটবল শক্তি আইভরি কোস্টকে পরাজিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 09:18 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

আইভরিয়ানরা বিশেষ করে চেলসি’র স্ট্রাইকার দিদিয়ের দ্রোগবা ম্যাচের শুরু থেকে ল্যাটিন আমেরিকার দল আজেন্টিনার গোল--মুখে আক্রমণ চালিয়ে চাপের মধ্যে রাখেন।

আর্জেন্টাইনরা ম্যাচের প্রথমার্ধে পাওয়া তিনটি গোলের সুযোগ কাজে লাগিয়ে দু’টি গোল করে আইভরি কোস্টের আধিপত্য খর্ব করে দেয়। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইনরা গোল করার তেমন কোনও সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ হয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ম্যাচের ২৪ মিনিটের সময় আর্জেন্টাইন প্লে--মেকার জুয়ান রিকুয়েলমের ফ্রি--কিক থেকে পাওয়া বল আস্তে করে আইভরি কোস্টের গোলপোস্টের ভেতরে ঠেলে দিয়ে চেলসি’র অভিজ্ঞ স্ট্রাইকার হার্নান ক্রেসপো দলকে এগিয়ে নিয়ে যান।

১৪ মিনিট পরে আবারও রিকুয়েলমে আইভরি কোস্টের রক্ষণভাগের খেলোয়াড়দের সম্পূর্ণ বোকা বানিয়ে ভিলারিয়ালের মধ্যমাঠের ফুটবলার জ্যাভিয়ার স্যাভিওলাকে গোল করার সুযোগ করে দেন। স্যাভিওলা অসহায় আইভরিয়ান গোলরক্ষক জন জ্যাকুইস তিজিকে একা পেয়ে গোল করতে কোনপ্রকার ভুল করেননি।

তবে ম্যাচের ১৩ মিনিটের মাথায় আর্জেন্টিনার পক্ষে ১০০ তম ম্যাচ খেলতে নামা ভ্যালেন্সিয়া’র রক্ষণভাগের খেলোয়াড় রবার্তো আয়ালা দারুন এক গোল করা থেকে বঞ্চিত হন। এ পর্যন্ত ৬ টি আন্তর্জাতিক গোল করা এই আর্জেন্টাইনের নেওয়া হেড গোল--লাইনের ভেতর থেকে ঠেকান আইভরি কোস্টের গোলরক্ষক জন জ্যাকুইস তিজি।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের আধিপত্য বিস্তার করে একটি গোল পরিশোধ করে আইভরি কোস্ট। দ্বিতীয়ার্ধের ৮২ মিনিটের মাথায় পুরো আর্জেন্টাইন শিবিরের ভিত কাঁপিয়ে দিয়ে আফ্রিকান এলিফ্যান্টদের পক্ষে গোল করেন চেলসি’র স্ট্রাইকার দিয়িয়ের দ্রোগবা। বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে লাফিয়ে হেডের চেষ্টা করে দ্রেগবা। তবে প্রথম প্রচেষ্টা কাজে লাগাতে না পারলেও দ্বিতীয় প্রচেষ্টায় আর্জেন্টাইন গোলরক্ষক অ্যাবদেনজিয়ারিকে পরাস্থ করেন দ্রোগবা।