২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ আসরের গ্র“প পর্বের ম্যাচে দেখা যেতে পারে রুনিকে

ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনিকে মাঠে নামানোর বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের কোচ স্যার এলেক্স ফার্গুসনের বাঁধা দেওয়া সত্ত্বেও ইংল্যান্ডের কোচ সভেত গোরান এরিকসন ঝুঁকি নিতে প্রস্তুত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 02:53 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

প্যারাগুয়ের বিরুদ্ধে ইংল্যান্ডের বিশ্বকাপ আসরের প্রথম ম্যাচে দেখা যেতে পারে ২০ বছর বয়সি রুনিকে।

তবে রুনি যদি সুস্থ থাকে তাহলে ত্রিনিদাদ ও টোবাগো কিংবা সুইডেনের বিরুদ্ধে তাকে অবশ্যই মাঠে নামাবেন কোচ এরিকসন।

বুধবার ম্যানচেস্টারে শেষবার স্ক্যান করানোর পর রুনি ইংল্যান্ডের বিশ্বকাপ দলের হোটেলে চলে আসেন।

বুধবার রুনির পায়ের স্ক্যান করানোর পরে এরিকসন ও ফার্গুসন টেলিফোনে আলাপ করেন।

ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ বিশ্বকাপ ফুটবল আসরে রুনির অংশ নেওয়ার সম্ভবনা কম বলে জানিয়ে আসছিল। তবে এরিকসন তাদের কথায় কান না দিয়ে বিশ্বকাপ আসরে রুনি অংশ গ্রহণ নিশ্চিত বলে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন।