২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরবাসী ১২ টি উন্মুক্ত স্থানে বড় পর্দায় বিশ্বকাপ উপভোগ করতে পারবেন

নগরীর ১২টি উন্মুক্ত স্থানে বড় পর্দায় নগরবাসী আসন্ন ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

জার্মানিতে শুক্রবার ৩২টি দেশের অংশগ্রহণে বিশ্বের সর্ববৃহৎ এ ফুটবল উৎসব শুরু হতে যাচ্ছে।

যে সকল স্থানে বড় পর্দাগুলো স্থাপন করা হবে তাহলো ঃ ভিক্টোরিয়া পার্ক, বাংলাদেশ মাঠ, ধুপখোলা মাঠ, ব্রাদার্স ইউনিয়ন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কলাবাগান মাঠ, ধানমন্ডিতে আবহানী মাঠ, মোহাম্মদপুর শহীদ স্মৃতি মাঠ, মানিক মিয়া এভিনিউ এর টিঅ্যান্ডটি মাঠ, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সাউথ প্লাজা, বাসাবো মাঠ, রায়ের বাজার।

ঢাকা সিটি করপোরেশন আরকে মাল্টিমিডিয়াকে বড় পর্দা স্থাপনের দায়িত্ব দিয়েছে।