২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ জ্বরে কাঁপছে বিশ্ব: জার্মানি--কোস্টারিকা ম্যাচ দিয়ে শুক্রবার পর্দা উঠছে

গোটা বিশ্ব এখন কাঁপছে বিশ্বকাপ জ্বরে, সেই সাথে বাংলাদেশও। বিশ্বকাপকে ঘিরেই এখন যত আলোচনা। শুক্রবার স্বাগতিক জার্মানি ও কোস্টারিকার ম্যাচের মধ্য দিয়ে মিউনিখে বহুল প্রতীক্ষিত বিশ্বকাপের পর্দা উঠছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজ ডিস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 02:40 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বিশ্বকাপ নিয়ে বাংলাদেশেও যথারীতি মাতামাতির কমতি নেই। ঢাকাসহ বিভিন্ন শহরের আকাশ ছেয়ে গেছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালিসহ অংশগ্রহণকারী জনপ্রিয় দেশগুলোর পতাকায়। আয়েশ করে ম্যাচ দেখার জন্যে অনেকেরই রয়েছে নানা আয়োজন। তবে বিদ্যুৎ সমস্যার কারণে সুষ্ঠুভাবে ম্যাচগুলো দেখা যাবে কি--না, এ নিয়ে রয়েছে সংশয়। উত্তরার মেহেদী হাসান জানান, কোনো ম্যাচই মিস করতে চাই না, কিন্তু লোড--শেডিংয়ের যে অবস্থা, তাতে দু’একটা ম্যাচ হয়ত নাও দেখা হতে পারে।

তিনি আরো জানান, বিদ্যুৎ বিভাগ দিনের বেলায় লোড--শেডিং দিয়ে রাতে ম্যাচগুলো আমাদের সুষ্ঠুভাবে উপভোগ করতে দেবে বলে আমরা আশা করি।

মেহেদী হাসানের মতো এ দাবি অনেকেরই। অবশ্য বিদ্যুৎ বিভাগও খেলা চলাকালে লোড--শেডিং না দেওয়ার চেষ্টা করবে বলে আশ্বস্ত করেছে।

এদিকে সাধারণ মানুষের খেলা দেখা নিশ্চিত করতে ঢাকা মহানগরীতে দর্শকদের জন্যে ১২টি বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান আরকে মাল্টিমিডিয়া এ উদ্যোগ নিয়েছে। সিটি কর্পোরেশন এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে।

আর মাত্র কয়েক ঘন্টা পরই মিউনিখে শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ১৯৩০ সাল ২০০২ বিশ্বকাপ জয়ী সকল জীবিত খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়েছে ফিফা। সে হিসেবে থাকছেন বিশ্বসেরা পেলে ও ম্যরাডোনা। এ দুজনের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করবে। 

মাসব্যাপী ফুটবল মচ্ছবের মুকুট কার দখলে যাচ্ছে, এ নিয়ে আলোচনার শেষ নেই। তবে বরাবরের মত ব্রাজিল শিরোপা জয়ের জন্যেই জার্মানি এসেছে-- এটি তারা একরকম জানিয়ে দিয়েছে। এ দলে রয়েছেন একাধিক তারকা-- রোনালদো, রোনালদিনহো, কাকা, আদ্রিয়ানোরা। তারা একসাথে জ্বলে উঠতে পারলে শিরোপা ব্রাজিলের ঘরে থাকতেই পারে।

স্বাগতিক হওয়ায় জার্মানরা যেমন সুবিধা পাবেন, সেই সাথে তাদের ওপর দর্শকদের প্রত্যাশার চাপ থাকবে। বালাক, ক্লসরা জার্মানিবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবে কি--না, সেটি তাদের মাঠেই প্রমাণ করতে হবে।

আর্জেন্টিনাও শিরোপার আরেক দাবিদার। তাদের দলে রয়েছে মেসির মত স্ট্রাইকার, আরো আছেন ক্রেসপো, আইমারদের মত মেধাবীরা।

ইংল্যান্ডও শিরোপার দাবি করতে পারে। বেকহ্যাম, রুনি, ওয়েনরা মাঠে নিজেদের প্রমাণ করতে পারলে শিরোপা তাদের ঘরে উঠতেই পারে।

এবার ফরাসি পে¬মেকার জিনেদাইন জিদানের শেষ বিশ্বকাপ। সেই সাথে ভালো ফর্মে রয়েছেন আর্সেনালের স্ট্রাইকার থিয়েরি অরি। দলটাও প্রবীণ ও নবীনদের সমন্বয়ে গড়া। আর তাই তারাও দ্বিতীয়বারের মত শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

ইতালির রয়েছে লুকাটনির মত স্ট্রাইকার আর শক্তিশালী ডিফেন্স। তাই তারাও কাউকে ছেড়ে কথা বলবে না।

হল্যান্ডের নিস্টলরয় রয়েছেন দুর্দান্ত ফর্মে। সেইসাথে তারা অ্যাটাকিং ফুটবল খেলবে বলে জানিয়েছে দলটির কোচ ভ্যান বাস্তেন। সে কারণে তারাও যেকোনো দলের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত।

পর্তুগালের ফিগো, রোনাল্ডো, ডেকোরা জ্বলে উঠলে যে কোনো দলকে হারাতে পারে তারা। 

এশিয়ার দলগুলো এবার যে বেশ ব্যালান্সড, তা বোঝাই যায় প্রস্তুতি ম্যাচগুলোর ফলাফল থেকে। দক্ষিণ কোরিয়া, জাপান, ইরানকে তাই সমঝে চলতে হবে। 

এবারের আসরে রেফারিংয়ে খুব কড়াকড়ি আরোপ করা হচ্ছে। সে কারণে প্রতি ম্যাচে কার্ডের ছড়াছড়ি হতে পারে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা।

তবে শেষ হাসি কারা হাসবে, সে প্রশ্নের উত্তরের জন্যে ফুটবলপাগল দর্শকদের ৯ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।