ভারতীয়রা বিশ্বকাপ ফুটবলের অন্যতম বড় দর্শক: ব্লাটার
ফুটবল সম্প্রচার করার ব্যাপারে ভারত একটি বড় বাজার এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারতেই ফুটবল ভক্ত বেশি। বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটার এ কথা জানান।
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ইএসপিএন--স্টার স্পোর্টস চ্যানেল জার্মানি থেকে ম্যাচগুলো হিন্দিতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নিয়েছে।
ফিফা প্রেসিডেন্ট এর উদ্বোধনকালে বলেন, ‘ফুটবলের প্রতি ভারতের মত ক্রিকেট পাগল জাতির আগ্রহ দেখে আমি সত্যিই আশ্চর্য।’
তিনি আরো বলেন, ২০০৬ ফিফা বিশ্বকাপ ফুটবল ম্যাচগুলোর হিন্দি ধারাভাষ্য সম্প্রচারের বিশেষ আয়োজন করায় ভবিষ্যতে এ অঞ্চলে ফুটবল ভক্তের সংখ্যা বৃদ্ধি পাবে।
