বৃহস্পতিবারের প্রদর্শনী প্রমীলা ক্রিকেট ম্যাচ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বৃহস্পতিবারের প্রদর্শনী প্রমীলা ক্রিকেট ম্যাচ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, এ ধরণের ম্যাচ প্রথম আয়োজন করায় আমরা পর্যাপ্ত নিরাপত্তা নিয়েছি।
ম্যাচ চলাকালে কোনো ধরণের অস্থিতিশীল পরিস্থিতির কথা তিনি উড়িয়ে দেন।
সবুজ একাদশের নেতৃত্ব দেবেন মাকসুদা লিসা। অন্যদিকে লাল একাদশের নেতৃত্বে থাকবেন তাজকিয়া আখতার।
বিসিবি সভাপতি আলী আসগর লবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সবুজ একাদশ: মাকসুদা লিসা, কাজীয়া চৌধুরী, আয়েশা আখতার, ফরিদা জাহান কাজল, ফাহমিদা হামিদ অ্যানি, খাদেজা আখতার ফেন্সি, নাদিয়া সুলতানা ঝর্না, নাজনীন মাহমুদ চৌধুরী সিমন্তি, এনআর মাহমুদ খান, এ আহমেদ, বাঙ্গালি ফাতেমা, তসলিম তাহের তানিয়া, সুপ্রিয়া রানী দাস, ইয়ামিন রূপা এবং মুজাবিন রচি।
লাল একাদশ: তাজকিয়া আখতার, সারিয়া তানজিম সুমনা, তৌহিদা জামান ইভা, পাপিয়া হক বাবু, ডলি দে, মৌসুমী রহমান, শমিসুন্নাহার, নাঈম, ম্যুরিয়েল গোমেজ, সাদেকা আখতার নিপুন, শাহনাজ বেগম, তাহমিনা সুলতানা, মিটু, আলান নূর, শওকত আরা øিগ্ধা, শিরীন রুবী, জলি আখতার বাধন এবং সাদিয়া মোমেন।
