দক্ষিণ এশিয়ান গেমসের প্রাথমিক স্কোয়াডে সুজন, টিটু
জাতীয় ফুটবল দলের কোচ দিয়াগো আন্দ্রেস ক্রুসিয়ানি সাউথ এশিয়ান গেমসের অনুর্ধ্ব ২৩ দলের প্রাথমিক ক্যাম্পে সুজন ও টিটুকে অন্তর্ভূক্ত করেছেন। শ্রীলঙ্কার কলম্বোয় ১৮ থেকে ২৭ আগস্ট গেমস চলবে।
সেন্ট্রাল ডিফেন্ডার মোহাম্মদ সুজন ও স্টপার ফিরোজ মাহমুদ টিটুকে বৃহস্পতিবার বিকেএসপি’র ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে।
হাঁটুর ইনজুরির কারণে সুজন এএফসি চ্যালেঞ্জ কাপ মিস করেছিলেন। আর টিটুকে সাফ গেমসের পর দল থেকে বাদ দেওয়া হয়েছিল।
সুজনের বোন অসুস্থ্য থাকায় তিনি সপ্তাহখানেক পর ক্যাম্পে যোগ দেবেন।
জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব কানন বলেন, ক্রুসিয়ানি অল্প কয়েকদিনের মধ্যেই আকেজন সিনিয়র খেলোয়াড়কে দলে ডাকবেন।
অনুর্ধ্ব ২৩ দলে প্রত্যেক দলে তিনজন করে সিনিয়র খেলোয়ার খেলতে পারবেন।
