২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ শিরোপা জয় করতে পারলে পোল্যান্ড দলের জন্য ৬০ লাখ ডলার পুরস্কার

২০০৬ সালের বিশ্বকাপ শিরোপা জয় করতে পারলে পোল্যান্ড জাতীয় ফুটবল দলকে ৬০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। পোলিশ ফুটবল ফেডারেশনের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 01:57 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

পোলিশ ফুটবল ফেডারেশন (পিজেডএফ)’র প্রেসিডেন্ট মাইকেল লিস্টকিউইকজ বলেন, “এইভাবে আমরা দলের খেলোয়াড়দের সুসংগঠিত করার চেষ্টা করছি।”

তবে এ বিষয়ে তিনি ভবিষ্যতে বিস্তারিত জানাবেন বলে জানান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

২০০৬ বিশ্বকাপ আসরের চূড়ান্ত পর্বে ‘এ’ গ্র“পে জার্মানি, ইকুয়েডর ও আইভরি কোস্টের মুখোমুখি হবে পোল্যান্ড।