২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানির ম্যাচ খেলবে ক্যারিবীয় সুপার স্টার ও দক্ষিণ আফ্রিকা

স্টেনফোর্ড ক্রিকেট মাঠে এ বছরের নভেম্বর মাসে ক্যারিবীয় সুপার স্টার দলের বিরুদ্ধে টুয়েন্টি--টুয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলতে রাজি হয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে বিজয়ী দলকে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 12:12 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ও যে কোন ত্রিদেশীয় সিরিজের প্রদত্ত প্রাইনমানির চাইতেও তা বেশি বলে জানিয়েছেন আয়োজকরা ।

জুলাই--আগস্ট মাসে এন্টিগুয়ার রাজধানী থেকে বাইরে অবস্থিত স্টেনফোর্ড ক্রিকেট মাঠে ক্যারিবীয় অঞ্চলের ১৯ টি দলের মধ্যে থেকে টুয়েন্টি--টুয়েন্টি ম্যাচ টুর্নামেন্টের মাধ্যমে ক্যারিবীয় সুপার স্টার দলের খেলোয়াড়দের নির্বাচন করা হবে।

আর খেলোয়াড় নির্বাচন করবেন স্যার গারফিল্ড সোর্বাস, স্যার ভিভ রিচার্ডসন ও স্যার এভারটনসহ ১৪ জন ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি।

আঞ্চলিক টুয়েন্টি--টুয়েন্টি টুর্নামেন্ট ও এই টুর্নামেন্টের আয়োজক এন্টিগুয়া ভিত্তিক টেক্সাসের ধনকুবের এলান স্টেনফোর্ড জানান, দক্ষিণ আফ্রিকা ও ঐতিহাসিক ক্যারিবীয় সুপার স্টার দলের মধ্যেকার টুয়েন্টি--টুয়েন্টি ম্যাচ সত্যিকার অর্থে শ্বাসরূদ্ধকর হবে।

ইতোমধ্যেই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা দলের অংশগ্রহণের বিষয়টি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে বলে জানান স্টেনফোর্ড।